যুক্তরাষ্ট্র

গাজায় চলমান সহিংসতার কারণে জিতেও মিশিগানে বাইডেনের জনপ্রিয়তায় ভাটা

মিশিগানে অঙ্গরাজ্যে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়া দলীয় প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছেন জো বাইডেন। তবে গাজায় চলমান সহিংসতায় ইসরায়েলকে সমর্থনের জন্য প্রতিবাদী ভোটের হার সবকিছুকে ছাপিয়ে গেছে।

এর আগে মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যটির অ্যাকটিভিস্টরা প্রাথমিক নির্বাচনে বাইডেনকে একটা কঠোর বার্তা দেওয়ার জন্য ডেমোক্র্যাট ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তারা আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলকে দেয়া বাইডেনের সমর্থনের প্রতিবাদে তারা যেন ‘আনকমিটেড’ বা ‘প্রতিশ্রুতিবদ্ধ নয়’ ভোট দেন।

‘আনকমিটেড’ ঘরে ভোট দেওয়ার জন্য অন্তত ১০ হাজার ভোটার সংগ্রহ করাই ছিল ‘লিসেন টু মিশিগান’ নামের প্রচার দলটির লক্ষ্য। নির্বাচন শেষে তাদের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে অনিচ্ছুক ভোটারের সংখ্যা।

এডিসন রিসার্চ অনুসারে, ডেমোক্র্যাটিক ব্যালটের ৩১ শতাংশ গণনা হওয়ার পর দেখা গেছে আনকমিটেড ভোটারদের সংখ্যা প্রায় ৫৮ হাজার।
মিশিগানের আরব আমেরিকান সম্প্রদায়ের অনেকেই ২০২০ সালে বাইডেনকে ভোট দিয়েছিল। গাজা আক্রমণে ইসরায়েলকে সমর্থন দেয়ার কারণে সম্প্রতি এই অঞ্চলে জনপ্রিয়তায় ভাটা পড়েছে বাইডেনের।

প্রাথমিক নির্বাচনে জয়লাভ করা জো বাইডেন এক বিবৃতিতে তাকে ভোট দেয়ায় মিশিগানবাসীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। তবে বক্তব্যের কোথাও আনকমিটেড ভোটের বিষয়টি উল্লেখ করেননি তিনি।

মিশিগান একটি বৃহৎ আরব আমেরিকান নির্বাচনী এলাকা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই অঞ্চলের ভোট বিশেষ গুরত্ব বহন করে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১২ সালে মিশিগানে ২১ হাজার আনকমিটেড ভোটের সম্মুখীন হয়েছিলেন। জো বাইডেনের ক্ষেত্রে সেই সংখ্যা আরো বেশি বলে বাইডেনের ওপর এর প্রভাব আরো বেশিই পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension