আন্তর্জাতিকপ্রধান খবর

গাজায় হামলা বন্ধে ট্রাম্প বরাবর ৬০০ ইসরাইলি কর্মকর্তার চিঠি

গাজায় হামলা বন্ধে নেতানিয়াহুকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন ইসরাইলের ৬০০ কর্মকর্তা। এর মধ্যে দেশটির সাবেক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও রয়েছেন। হামাস ইসরাইলের জন্য কোনো হুমকি নয় বলে চিঠিতে উল্লেখ করেছে তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ট্রাম্পের উদ্দেশে তারা লিখেছেন, আপনার বিশ্বাসযোগ্যতা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারকে সঠিক পথে পরিচালনা করতে সক্ষমতা রাখে। যার মাধ্যমে যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফেরত নিয়ে আসা সম্ভব।

গাজায় নেতানিয়াহুর অভিযান জোরদার করার নির্দেশের পর এই চিঠির খবর সামনে এলো। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় নৃশংসতা শুরু করে ইসরাইল। তাদের ক্রমাগত হামলায় এ পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা দেড় লাখের বেশি।

বর্তমানে অনাহারে দিন কাটাচ্ছেন উপত্যকাটির মানুষ। এ বিষয়ে উচ্চ সতর্কতা দিয়েছে জাতিসংঘ ভিত্তিক মানবাধিকার সংস্থাগুলো। হামাস কর্তৃক প্রকাশিত এক ভিডিওতে দুই জিম্মির করুণ চিত্র সামনে আসার পর ইসরাইলি সাবেক কর্মকর্তারা ট্রাম্পকে চিঠি দিয়েছেন। ইসরাইল এবং পশ্চিমা নেতারা ওই ভিডিওর কড়া নিন্দা জানিয়েছেন।

ওই ভিডিও প্রকাশের পর দুই জিম্মি পরিবারের সঙ্গেই কথা বলেছেন নেতানিয়াহু। জিম্মিদের ফিরিয়ে আনতে তাদের চেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, জিম্মি ফেরত আনার প্রচেষ্টা নিরলসভাবে চলতে থাকবে। তবে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ওই চিঠিতে বলা হয়েছে, হামাসকে সামরিকভাবে পরাজিত করে জিম্মিদের মুক্ত করার চেষ্টা করছেন নেতানিয়াহু। গাজায় নতুন করে সংকট বৃদ্ধির সম্ভাবনা পশ্চিমাদের ক্ষুব্ধ করতে পারে। বিশেষ করে উপত্যকাটিতে অনাহার এবং খাদ্য সংকট চরম হওয়ায় বৈশ্বিক যে চাপ সৃষ্টি হয়েছে তা উপেক্ষা করা উচিত নয় বলে মনে করছে তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension