
খেলা
গিবসের রসিকতা, ম্যাচ ফিক্সিং খোঁচা অশ্বিনের, ট্যুইট ঘিরে তিক্ততা
রূপসী বাংলা ডেস্ক:রবিচন্দ্রন অশ্বিনের একটা ট্যুইট। জবাবে হার্শেল গিবসের রসিকতা। আর তা ঘিরে শেষপর্যন্ত ছড়াল তিক্ততা। শুরুটা হয়েছিল ভারতীয় দলের অফস্পিনার অশ্বিনের একটা ট্যুইট দিয়ে। একটি স্পোর্টস শ্যু ব্র্যান্ড নিয়ে একটা ট্যুইট করেছিলেন অশ্বিন। তিনি লেখেন, এই জুতোর নকশা দারুণ। পরেও আরাম। সেরা এই রানি শ্যু পরার জন্য আমি মুখিয়ে রয়েছি।



