
ফারজানা ইয়াসমিন
ঘুণে খাওয়া জীবনের পান্ডুলিপিতে লেখা আছে
নিশীথের অন্ধকারে হাজারো গল্প তোমায় নিয়ে।
যেখানে সুখ পাখি গান গায় বিষন্ন সুরে,
তোমার নামে বৃষ্টি ঝরে চোখের পাতায়,
ভেজা দুচোখ তুমি দেখোনি কখনো।
বলা হয়নি কাঁদায় নিস্তব্ধতা কতটা আমায়,
জ্যোৎস্নার আলো পুড়িয়ে গেছে হৃদয়,
সবুজ প্রান্তর হয়েছে ধূসর, হয়েছে জীবনের ক্ষয়।
তোমার মায়া ফেলেছে গোলকধাঁধার ঘূর্ণিপাকে,
মিথ্যা মায়াজালে আটকে গেছি নিঃস্ব হয়ে চিরতরে।



