কবিতাসাহিত্য

তুষ্টিঘাত

হাফিজুর রহমান


আমরাই বুঝি কেউ, ভালো থাকতে চাই না!
ভালো থাকতে চাই না বলেই হয়ত –
ভালো থাকতে পারি না,
নাকি ভালোটা কী; সেটাই বুঝি না?
নীরবে নিখোঁজ হয়েছে তাই সন্তুষ্টি,
পুনরুদ্ধারের কোন রকমের নেই উদ্যোগ।

চারপাশে এত বেশি হানাহানি – খুনাখুনি
এসব দেখে অপহরণের ভয়ে
স্বেচ্ছায় নির্বাসনে চলে গেছে লজ্জা;
সহ্য করতে না – পেরে লোভের দৌরাত্ম্য।
চাহিদা বেড়েছে, কমেনি প্রত্যাশা
দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে আত্মতুষ্টি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension