
খেলাপ্রধান খবর
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল
রূপসী বাংলা ডেস্ক:গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে তারা শেষ ষোল নিশ্চিত করে। এই জয়ের ফলে ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন টিকে রইল।
খেলার ৬৭ মিনিটে নেইমারের কর্নার কিক থেকে দিয়াগো সিলভা হেড করে সার্বিয়ার জালে দ্বিতীয়বারের বল পাঠান।
এর আগে প্রথমার্ধের ৩৬ মিনিটে কুটিনহোর পাসে পাউলিনহো প্রথম গোলটি করেন। প্রথমার্ধে ব্রাজিল আরও কয়েকটি সুযোগ পায়।
ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে তারা সঙ্গী হিসেবে পেল মেক্সিকোকে।



