
শাহজালাল সুজন
বৈশাখ জ্যৈষ্ঠ পুড়ে গিয়ে
অনল দাহে ছাই,
আকাশ ধরা বৈরী ভাবে
বিষাদ খুঁজে পাই।
বৃষ্টি ঝরবে টাপুর টুপুর
বৈশাখ জ্যৈষ্ঠ মাস,
জল পিপাসায় তৃষ্ণার্ত প্রাণ
দড়ি ছাড়াই ফাঁস।
বৈশাখী ঝড় উড়ে গিয়ে
আকাশ মাঝে ঠাঁই,
রেমাল নামে ঘূর্ণিঝড়ে
ক্ষতির আবাস পাই।
সারাদেশে দমকা হাওয়া
ফুঁপিয়ে নেয় দম,
সমুদ্রের ওই উপকূলে
বসে আছে যম।
দশ সাত নয় বিপদ সংকেত
উপকূলে হয়,
রেমাল ঝড়ের তাণ্ডব শুনে
সারাদেশেই ভয়।



