
রাজীব হাসান
আজও আমি সেই চঞ্চল আমিটারে খুঁজি
ইট পাথরের এই শহরে নানান
অলি-গলি ভেদ করে আমি আমারে খুঁজি
চারদিকে কোলাহল, টুংটাং শব্দে
গ্রামের সেই চঞ্চল আমিটা হারিয়ে গেছে।
কত পাহাড়-পর্বত উঁকি দিয়ে খুঁজেছি
আমার সেই চঞ্চল আমিটাকে
পাহাড়-পর্বত বনের এত এত জীবজন্তু
কেউ খোঁজ দিতে পারেনি আমার আমিটার
পাহাড় খুঁজেছে এক গম্ভীর আমিকে।
দূরে ভাসতে থাকা মেঘের কাছে জানতে চেয়েছি
পুরনো সেই চঞ্চল আমিটার খোঁজ
অঝোরে সে বৃষ্টি নামিয়ে ভিজিয়ে গেল
তবুও চঞ্চল আমিটার খোঁজ দিতে সে পারেনি
পারেনি বলতে চঞ্চল আমিটা আজ নিস্তেজ।



