আন্তর্জাতিক

চাকরি থেকে বরখাস্ত করায় মালিকসহ ৩ জনকে গুলি হত্যা

চাকরি থেকে বরখাস্ত করায় কোম্পানির দুই মালিকসহ তিনজনকে গুলি করে হত্যা এবং নিজে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। খবর আনাদোলুর।

সোমবার গ্রিসের রাজধানী অ্যাথেন্সের দক্ষিণে গ্লাইফাদায় একটি জাহাজ কোম্পানিতে এ ঘটনা ঘটে।

গ্রিসের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএমএনএ জানিয়েছে, কয়েকদিন আগে চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন অভিযুক্ত ওই ব্যক্তি। এর প্রতিশোধ নিতে তিনি অফিসে ঢুকেই কোম্পানির দুই মালিক এবং ব্যবস্থাপককে জিম্মি করে গুলি করে হত্যা করেন। পরে নিজেও আত্মহত্যা করেন।

পুলিশ জানায়, অস্ত্রধারী ব্যক্তি মিশরের নাগরিক, তার বয়স ৭০ বছর। তার মরদেহের পাশেই একটি রাইফেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এই অস্ত্র দিয়েই ব্যবহার করেই হামলা ও আত্মহত্যা করে অভিযুক্ত ব্যক্তি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension