
হাফিজুর রহমান
অনেকবার বলেছি— এখনও বলি বারবার
ভুলে যাও—ভুলে গিয়ে মুক্তি দাও আমাকে;
তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই
প্রেম নেই, ভালোবাসিনি – ভালোবাসি না
কখনও ভালোবাসব বলেও মনে হয় না।
তবুও নির্লজ্জের মতো পড়ে আছ পিছে
লেগে আছ ছায়ার মতো সারাক্ষণ!
ভুলে যাও না, ভুলে যাবে না, দিবে না মুক্তি!
এ কী রকমের বলি— তোমার জেদ?
শত শত তিরস্কার সয়েও – ভালোবাসো
অবহেলিত হয়েও, জানি না কোন্ যুক্তিতে!
অভাব!
তোমাকে শুধু আমি কেন
কেউয়েই ভালোবাসবে না, ভালোবাসে না
করবে না কখনও তোমার, প্রেমের মূল্যায়ন।



