
আয়শা সাথী
একটি কুড়ি, দুইটা পাতা
নুন-ভাতের অনিত্য জোগানদাতা,
পর্দার অন্তড়ালে যার নিত্য পোড়ন
ভাগ্যাহত, বিড়ম্বিত চা-শ্রমিক জনতা।
সাম্রাজ্যবাদী আগ্রাসনে বিভোর সভ্যতা
শোষকেরা প্রলুব্ধ রক্তচোষা শোষণে,
উৎপীড়িতের উৎপীড়ন, শোষিতের রোধন
দুঃসাধ্য মানবতার দুর্ভেদ্য দেয়াল ছোঁয়নে।
বিবেক যেখানে নিস্তব্ধতায় বিদীর্ণ,
যৌক্তিক আবেদন সেখানে উদ্ভূত বিকৃতি;
বাবুমশাই’র শতাব্দীভর রক্তক গ্রীবায়
পিষ্ট মজলুম, করে আজ বাঁচার মিনতি!
সময়ের সমীকরণে চাইছি সমাধান
মজুরের দাবি নায্য মজুরি পাবার,
চিরকাল বঞ্চিত চা শ্রমিকও মানুষ
দাও ওদের মানুষরূপে বাঁচার অধিকার!



