
তোমাকে লিখা চিঠি বন মোরগের ঠোঁট।
ধারালো খুব।
দৃষ্টির মত তিক্ষ্ম।
বিষম তেতে আছে।
খুঁড়তে থাকে মাটি।
উপড়ে ফেলে সদ্য আলো দেখা চারাগাছ।
তোমাকে লিখা চিঠি দখিনায় বয়ে গেছে।
হয়ে গেছে ঘুড়ি৷
বিচরা।
ঘরসংসারহীন।
নীপবনের কদমসুখ থেকেও
মন ঘুরায়ে নেয়া মন সে।
উড়ে-ঘুরে
ভেঙে-চুড়ে
সন্ধ্যেতেও না ফেরা খেচর সে।
লিখাগুলি সব হয়ে গেছে বৃষ্টি।
চোখের সামনেই ঝরতে ঝরতে
পড়তে পড়তে
ভাণ্ডার খালি।
মাটিতে মিশে গেল চিঠি
ধুয়ে গেল, বলব বলে গাদা গাদা না বলা কথা।
ম্রিয়মাণ হয়ে গেল শরীর বাগান।
চিঠি হয়ে গেছে আয়না।
সেখানে,
আমাকে দূরের লাগে,
তোমাকেও ঝাপসা খুব।



