আন্তর্জাতিক

চিলিতে দাবানলে নিহত ৫১, জরুরি অবস্থা ঘোষণা

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে দাবানলে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় বনাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ৫১ জন নিহত হওয়ার খবর জানা গেছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করছে সরকার।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত এক হাজার বসতভিটা পুড়ে গেছে। ওই অঞ্চলের কোনো কোনো জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে বলেও জানা গেছে। উদ্ভূত এই পরিস্থিতিতে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিক।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বোরিক বলেন, ‘পরিস্থিতি সত্যিই ভয়াবহ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো সেনা সদস্য মোতায়েনের কথা বলা হয়েছে। তা ছাড়া জরুরি পরিস্থিতিতে উদ্ধারকর্মীদের সহায়তার জন্য সাধারণ মানুষকেও আহ্বান জানান তিনি।

জানা গেছে, ওই অঞ্চলের অন্তত ৯২টি জায়গায় আগুন জ্বলছে। এলাকাটিতে মোট ১০ লাখ লোক বাস করে। অগ্নিকাণ্ডে ৪৩ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension