আন্তর্জাতিক

চীনা প্রতিনিধিদলকে রানির কফিন দেখতে দেওয়া হবে না

রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন দেখতে দেওয়া হবে না লন্ডন সফররত চীনা প্রতিনিধিদের। রানির মরদেহ রাখা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েস্টমিনস্টার হলে। আগামী সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমাহিত করা হবে রানিকে। খবর বিবিসির।

রানির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফররত রাষ্ট্রপ্রধানদের ওয়েস্টমিনিস্টার হলে রাখা রানির মরদেহ দেখার পর, ল্যাঙ্কাস্টার হাউসে শোক বইতে সই করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

গতকাল শুক্রবার বিবিসি জানিয়েছে, হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল চীনা কর্মকর্তাদের হলে প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। চীনের প্রতিনিধিদলের সঙ্গে রয়েছে দেশটির ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান।

প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগে শিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হয় লন্ডন। উইঘুর মুসলিমদের ওপর জিনপিং প্রশাসনের অত্যাচারের বিরুদ্ধে কথা বলেন আইনপ্রণেতারা। এর জেরে কয়েকজন ব্রিটিশ কূটনীতিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং।

কোনো সূত্র উল্লেখ না করে বিবিসি জানিয়েছে, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এর স্পিকারের আপত্তিতে ওয়েস্টমিনস্টার হলে চীনা প্রতিনিধিদের যেতে দেওয়া হবে না। তবে এ ব্যাপারে ব্রিটিশ স্পিকারের কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে, ওয়েস্টমিনস্টার হলে চলছে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন। কফিন একনজর দেখতে প্রায় ৮ কিলোমিটার লম্বা লাইন ছিল। অনেকেই ১০ থেকে ১১ ঘণ্টা অপেক্ষার পর দেখতে পান রানিকে বহনকারী কফিন। তারা শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension