আন্তর্জাতিক

দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করার আশ্বাস পুতিনের

দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুতিনকে যুদ্ধ থামানোর আহ্বান জানান। জবাবে পুতিন যুদ্ধ অবসানের আশ্বাস দেন। খবর আল জাজিরার।

আট দেশীয় জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) আঞ্চলিক সম্মেলনে যোগ দিয়েছেন এ দুই নেতা। উজবেকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে করেন তারা। বৈঠকের পর ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া বৈঠকের সারসংক্ষেপ থেকে এ তথ্য জানা যায়।

পুতিন ইউক্রেনকে দায়ী করে বলেন, কিয়েভ আলোচনায় বসতে আগ্রহী নয়, যুদ্ধের মধ্য দিয়ে নিজেদের লক্ষ্য অর্জনের পক্ষে অবস্থান নিয়েছে ইউক্রেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মোদির উদ্বেগের কারণ তিনি বুঝতে পারছেন জানিয়ে বলেন, ‘ইউক্রেন যুদ্ধ নিয়ে আমি আপনার অবস্থান জানি। আপনার উদ্বেগও জানি, আপনি তা বরাবর প্রকাশ করে চলেছেন।’

পুতিন আরও যোগ করেন, ‘এই যুদ্ধ দ্রুত শেষ করতে যা করণীয়, তার সবই আমরা করব। তবে দুঃখের বিষয় হলেও এটা সত্যি, অন্য পক্ষ অর্থাৎ ইউক্রেন আলোচনায় বসার প্রক্রিয়া প্রত্যাখ্যান করে চলেছে এবং বলেছে সামরিক উপায়ে তারা লক্ষ্য অর্জন করতে চায়।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension