ভারত

বিয়ের ৮ বছর পর স্ত্রী জানলেন স্বামী নারী

বিয়ে হয়েছে ৮ বছর আগে। দাম্পত্য জীবনের এই দীর্ঘ সময়ের পর স্ত্রী জানতে পেরেছেন তার স্বামী পুরুষ নন, নারী।

ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের ভাদোদরা এলাকায়। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

অভিযোগ করা ওই নারীর নাম শিতল। আর তার স্বামীর নাম বিরাজ বর্ধন (আগের নাম বিজয়তা)।

শিতলের অভিযোগ, অস্ত্রোপচারের মাধ্যমে তার স্বামীর লিঙ্গ পুনরায় স্থাপন করা হয়। এ ঘটনায় গুজরাটের ভাদোদরার গোত্রী থানায় একটি অভিযোগ করেন তিনি। তিনি বিরাজ বিরুদ্ধে ‘অপ্রাকৃতিক যৌনতা’ এবং প্রতারণার অভিযোগ এনেছেন। অভিযোগে তার পরিবারের সদস্যদের নামও উল্লেখ করেন।

শিতাল বলেন, ২০১৩ সালে একটি বিয়েবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে বিরাজ বর্ধনের সঙ্গে তার পরিচয় হয়। তার প্রাক্তন স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। তার একটি মেয়ে আছে।

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে ২০১৪ সালে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। পরে হানিমুন করতে তারা কাশ্মীরে যান। তবে বিরাজ কখনোই শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইতেন না। এ ক্ষেত্রে নানা অজুহাত দিতেন তিনি। একসময় শিতালের চাপে নিজের অক্ষমতার কথা স্বীকার করেন।

বিরাজ বলেন, কয়েক বছর আগে রাশিয়ায় থাকার সময় একটি দুর্ঘটনার কারণে শারীরিক সম্পর্ক করতে অক্ষম হয়ে পড়েন। ছোট একটি অস্ত্রোপচারের পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন বলেও আশ্বস্ত করেন।

২০২০ সালের জানুয়ারিতে স্থূলতার জন্য অস্ত্রোপচারের কথা বলেন তিনি। পরে বিরাজ অস্ত্রোপচারের মাধ্যমে নিজের লিঙ্গ পুনরায় প্রতিস্থাপনের কথা স্বীকার করেন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিষয়টি কাউকে জানালে শিতলের ‘ভয়ঙ্কর পরিণতি’ হবে বলে হুমকি দেন বিরাজ।

গোত্রির পুলিশ পরিদর্শক এম কে গুর্জার জানান, অভিযুক্ত বিরাজ দিল্লিতে বসবাস করেন। তাকে ভাদোদরায় আনা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension