
শারমিন নাহার ঝর্ণা
সেই চেনা চোখে রেখে চোখ
আমাদের আবার দেখা হোক,
লাজুক লাজুক পড়ন্ত বিকেল অপেক্ষায়।
আকাশে খুশির রঙধনু উঠবে
উদাস চোখে আমায় খুঁজবে?
নীল শাড়িতে আসব তোমার দৃষ্টি সীমানায়।
একটি ফুল খোঁপায় গুঁজে দিও
এই চোখের ভাষা পড়ে নিও,
দুটি মন বাঁধা অদৃশ্য অনন্ত বাঁধনে।
কোনও কথা নয় শুধু চেয়ে থাকা
দৃষ্টি দিয়েই সুখের ছবি আঁকা,
দেখা হোক একবার কারণে অকারণে।



