
১
আশ্বিন শেষে, মিষ্টি হেসে, বৃষ্টি নিলো ছুটি
কাশের বনে,আপন মনে, রোদের লুটোপুটি
আকাশ ভরে, যাচ্ছে উড়ে, পেঁজা মেঘের দল
শারদ হরষ, হিমের পরশ, বন্ধু হবি? চল্।
২
ওই সুদূরে দিগন্তের এক পাড়ে
শুনেছিলাম মেঘের বসত বাড়ি
মলয় সমীর বার্তা দিও তাকে
অপেক্ষাতে ‘বৃষ্টি’ আজও তার-ই …
৩
মেঘ পেরিয়েছে কাঁটাতার সীমা
বেপরোয়া শান্ত অরণ্য,
নদীরাও বুঝি চোরাপথ খোঁজে
হয়ত তোমারই জন্য।



