প্রবাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলামনাই প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: প্রবাসে বাংলাদেশের প্রয় সকল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন রয়েছে। কিন্তু ছিলো না জগন্নাথ বিশ্ববিদ্যায় কলেজের। শেষ পর্যন্ত নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় বসবাসরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিষ্ঠা করা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন। ২০১৬ সাল থেকে চেষ্টা করা হলে ২০১৯ সালে এসে এই সংগঠন অনুষ্ঠানিক রূপ পায়। গঠন করা হয় একটি আবহায়ক কমিটি। সেই আহবায়ক কমিটির নেতৃত্বে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবাষির্কী এবং পুনর্মিলনীর। সংগঠনের আহবায়ক সুবল দেব নাথের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ কাশেমের পরিচালনায় অনুষ্ঠানটি গত ৮ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কম্যুনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও নিউইয়র্কে বসবাসরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরিণত হয়। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীরা স্মৃতিচারণ করেন এবং জগন্নাথের গৌরোবজ্জ্বল ইতিহাস তুলে ধরেন। সবচেয়ে লক্ষ্য বিষয় ছিলো অনেক দিন পর জগন্নাথের প্রাক্তন ছাত্রছাত্রীরা পুরাতন বন্ধু বান্ধদের দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন লু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস সচিব নূরে এলাহি মিনা, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজহারুল মিলন, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ সোহরাব হোসেন, মোহাম্মদ রেজাউল আজাদ ভুইয়া, মাইনুল ইসলাম মুহিদ, জাহাঙ্গীর এইচ মিয়া, সোহেল রানা, কামরুজ্জামান বাচ্চু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহের কবির প্রমুখ।
সহকারি অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, আজকের দিনটি স্মৃতিজাগারিয়া দিন। তিনি বলেন, জগন্নাথ বিশ্বাবিদ্যালয়ের ইতিহাস অত্যৗল্প সমৃদ্ধ ইতিহাস। আপনারা নিশ্চয় জানেন ভাষা শহীদ রফিক জগন্নাথের ছাত্র ছিলেন। তার নামে আমরা একটি ভবনের নামকরণ করেছি। তিনি আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মধ্যে আধুনিক বিশ্ববিদ্যালয়ে বড় আকারে কেরানিগঞ্জে প্রতিষ্ঠিত করা হচ্ছে। তিনি বলেন, আপনাদের এই উদ্যোগ ও ভালবাসার কথা আমি ঢাকায় গিয়ে জানাবো।
জন ল্যু বলেন, আমি সম্প্রতি বাংলাদেশে গিয়েছি। বাংলাদেশকে আমার ভাল লেগেছে, বাংলাদেশের মানুষ সত্যিই আন্তরিক। আগামীতে আবার বাংলাদেশে গেলে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবো।
মুহম্মদ ফজলুর রহমান এলামনাই প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে।
নূরে এলাহি মিনা বলেন, আমরা সবাই আমাকে মাকে সবসময় বুকের মধ্যে লালন করি। সেই সাথে লালন করি নিজেদের বিদ্যাপিঠকে। আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের মায়ের মত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের জাতীয় ইতিহাসের একটি অংশ। আমি জগন্নাথের কেন্দ্রীয় এলামনাই এসোসিয়েশনের একজন সক্রিয় সদস্য। কিন্তু একজন ডিপ্লোমেট হিসাবে আমরা কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারি না। তবে আমার পক্ষে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমি তা করবো। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করেই ভাল অবস্থানে রয়েছে। বাংলাদেশের সিভিল সার্ভিসে (ইঞ্জিনিয়ার- ডাক্তার ছাড়া) সকল বিভাগেই জগন্নাথের ছাত্রছাত্রী রয়েছেন। তিনি বিদেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের এলামনাই’র উধাহরণ টেনে বলেন, আপনারা তাদের মত দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেমিনারের আয়োজন করতে পারেন। যেমন বর্তমানে আমরা রোহিঙ্গা নিয়ে সমস্যায় রয়েছি, এই রোহিঙ্গা নিয়ে আপনারা কাজ করতে পারেন এবং আপনাদের সেই সুযোগও রয়েছে। আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করেতে পারেন। শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করতে পারেন। আপনারা যারা আইটি সেক্টরে কাজ করছেন, তারা দেশে গিয়ে আইটি নিয়ে কাজ করে দেশকে সমৃদ্ধ করতে পারেন। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি নিয়েও আপনারা কাজ করতে পারেন।


মোহাম্মদ আলী বলেন, আমরা চেষ্টা করেছিলাম ২০১৬ সালে এলামনাই প্রতিষ্ঠা করার জন্য কিন্তু পারিনি। আপনারা যারা সফল হয়েছেন তাদের ধন্যবাদ। তিনি কাউন্সিলম্যান কস্টাকন্টাডাডিসের একটি সাইটেশন আহবায়ক কমিটির কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন- আহবায়ক সুবল দেব নাথ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ সোহরাব হোসেন, রেজাউল আজাদ ভূইয়া, মাইনুল ইসলাম মুহিদ, সদস্য সচিব মোহাম্মদ কাশেম, যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর এইচ মিয়া, সদস্য- আল আমিন সুমন, সোহেল হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, গিয়াস উদ্দিন রুবেল, মনিরুজ্জামান মিয়া, তানভীর করিম, লুৎফর রহমান, ডিউক খান, সাইদুল ইসলাম, সোহেল রানা, শহীদুল ইসলাম, মোহাম্মদ গোলাম মোস্তফা, মোহাম্মদ সুমন, সেলিম আহমেদ।
অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, কৃষ্ণাতিথি, রওশন আরা কাজল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোনআর তেলওয়াত করেন মাওলানা রহমত উল্যাহ এবং গীতা পাঠ করেন সুবল দেব নাথ। এ ছাড়াও বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শ্রদ্ধা জানানো হয় মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের। বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম খলিন এবং নূরে এলাহি মিনা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension