
জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশ সুষ্ঠু নির্বাচন না হলে দুর্বার আন্দোলন
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আগামী রোববার বাংলাদেশে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে প্রহসনের নির্বাচনের সমুচিত জবাব দেয়া হবে। এ জন্য বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের থাকতে হবে সতর্ক।
প্রতিবাদ সমাবেশ আয়োজনে:যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠন
Posted by Ruposhi Bangla রূপসী বাংলা on Thursday, December 27, 2018
গতকাল বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। উপস্থিত নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। প্রার্থীদের উপর হামলা চালানো হচ্ছে। এখনই এ হামলা বন্ধ করতে হবে। বাংলাদেশের পুলিশ এবং সরকারি বাহিনী দিয়ে নির্বাচন করা হলে তা জাতিসংঘকে প্রত্যাখান করার অনুরোধ জানান আব্দুল লতিফ স¤্রাট। তিনি জাতিসংঘের তত্বাবধানে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে গুরুত্বারোপ করেন।

সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু বলেন, বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রহসনের মাধ্যমে সম্পন্ন করার ছক করে রেখেছে সরকার। আমরা মনে করি সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটি মানুষের ঈমানী দায়িত্ব। এই ঈমানি দায়িত্ব পালন করতে হবে বর্তমান ‘আওয়ামী জালিম’ সরকারের বিরুদ্ধে ভোট দেয়ার মধ্য দিয়ে।

তিনি বলেন, সাধারণ মানুষ বিনা বাধায় ভোট দিতে পারলেই ৩০ ডিসেম্বর আমাদের বিজয় হবেই। আর যদি সরকার বল প্রয়োগের মাধ্যমে নির্বাচনের ফল ছিনিয়ে নেয় তাহলে বাংলাদেশে দুর্বার আন্দোলন শুরু হবে।
জিল্লুর রহমান জিল্লু বলেন, আমরা বাংলাদেশে নির্বাচনের দিন অর্থাৎ এখানকার শনিবার রাত ১১ টা থেকে জ্যাকসন হাইটসের পালকী পার্টি হলে নির্বাচন পর্যবেক্ষণ করবো দলীয়ভাবে। আপনার সবাই সেখানে থাকবেন।

সমাবেশ শেষে জাতিসংঘ মহাসচিব বরাবরে একটি স্মারকলীপি দেয়া হয়।

সমাবেশ উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক সহসভাপতি শামসুল ইসলাম মজনু, সাবেক সহসভাপতি বিএনপি নেতা আনোয়ার হোসেন, হেলাল উদ্দনী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, মনজুর আহমদ চৌধুরী, মাহমুদ চৌধুরী, মোহাম্মদ বশির, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, নুরুল আমিন পলাশ, রাফেল তালুকদার, রেজাউল আজাদ ভূইয়া, আমিনুল ইসলাম স্বপন, বিএম বাদশা, সাইফুর খান হারুন, সিদ্দিক পাটওয়ারী, ইকবাল আনসারি, জীবন শফিক, খলকুর রহমান, মিলন, নিয়াজ আহমেদ জুয়েল, মোহাম্মদ লাল মিয়া ( মহসিন ), মোহাম্দ আশরাদ খান, এমলাক হোসেন ফয়সাল, ফরিদ খন্দকার, সায়েম আহমেদ, মোহাম্মদ ফাহিম সাকিল অপু, রাফসান আহমেদ, তুজয় গমীজ, সদরুল আলম, শাবাজ খান, নিউজার্সির বিএনপি নেতা কাউসার আহমেদ ও বাবুল প্রমুখ। সমাবেশে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়া হয়। আজকাল



