আন্তর্জাতিকপ্রধান খবর

জাপানে দাবদাহে ১১ জনের মৃত্যু

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: তীব্র দাবদাহে জাপানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে দাবদাহে ১১ জন মারা গেছেন। এর মধ্যে একটি পার্কের এক মাসকটও মারা গেছেন।

রোববার সন্ধ্যায় ওসাকা শহরের হিরাকাটা পার্কে ২৮ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। তিনি ১৬ কেজি ওজনের কস্টিউম পরিধান করে প্রায় ২০ মিনিট ধরে নাচ-গান করছিলেন। এত ভারী ওজনের পোশাক পরে মাসকট সেজে থাকায় তীব্র গরমে তার মৃত্যু হয়। ওই ব্যক্তির মৃত্যুর পর পার্কগুলোতে এই গ্রীষ্মের মধ্যে সব ধরনের মাসকট ইভেন্ট বাতিল করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, গত এক সপ্তাহে তীব্র দাবদাহের কারণে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন পাঁচ হাজারের বেশি মানুষ। হাসপাতালে ভর্তি হওয়া ৫০ শতাংশের বেশি মানুষের বয়স ৬৫ বা তার উপরে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension