আন্তর্জাতিক

জাপানে পর্যটকদের জন্য চালু হলো চলন্ত মসজিদ

রূপসী বাংলা ডেস্ক:মুসলিম পর্যটকরা যাতে সংকটে না পড়েন, সে কথা মাথায় রেখেই চলন্ত মসজিত চালু করেছে জাপান। চলতি সপ্তাহে টয়োটা শহরের স্টেডিয়ামের বাইরে প্রথমবারের মতো এ চলন্ত মসজিদের উদ্বোধন করা হয়।

জাপানের মধ্যাঞ্চলে একটি স্টেডিয়ামের পাশে সাদা ও নীল রঙের একটি ট্রাক এসে থামল। এর পর সেটি প্রসারিত হয়ে নামাজের জায়গা হলে গেল। মুসল্লিরা ওজু করে একে একে নামাজে দাঁড়িয়ে গেলেন। দেশটিতে নতুন চালু হওয়া মোবাইল মসজিদের বর্ণনা দেয়া হয়েছে এভাবেই।

২০২০ সালের গ্রীষ্ণকালীন অলিম্পিকস ঘিরে দেশটিতে প্রচুর পর্যটক আসবেন। তাদের কথা মাথায় রেখেই ট্রাক সংস্কার করে এ মসজিদ বানানো হয়েছে। দেশটির টোকিও স্পোর্টস ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকারী কোম্পানি এমন আয়োজন করে।

ইয়াসু প্রকল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াশুহারু ইনোয়ী বলেন, ‘২০২০ সালে যে সংখ্যক মুসলিম পর্যটক আসার কথা, সে অনুসারে মসজিদ অপ্রতুল। আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা মাথায় রেখেই আমরা এমন আয়োজন করেছি।’

তিনি বলেন, ‘আমাদের চলন্ত মসজিদ বিভিন্ন অলিম্পিক ভেন্যুতে যাতে যেতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। ‘একটি উন্মুক্ত ও অতিথিপরায়ণ দেশ হিসেবে মুসলিম দেশগুলোর সঙ্গেও আমরা সৌহার্দপূর্ণ আচরণ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘২৫ টনের ট্রাক সংস্কার করে এসব মসজিদ করা হয়েছে। নামাজের সময় এটি উন্মুক্ত মসজিদের মতো হয়ে যাবে। কিন্তু পরে ফের ভাঁজ করে ট্রাকে রূপ দেওয়া যাবে।’ এক একটি চলন্ত মসজিদে ৫০ জনের মতো লোক নামাজ আদায় করতে পারবেন। সেটিতে ওজুখানারও ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান ইয়াশুহারু ইনোয়ী।

মুসলিম পর্যটকদের কাছে এই চলন্ত মসজিদের অনেক গুরুত্ব রয়েছে বলে জানিয়েছে দেশটিতে অবস্থানরত ইন্দোনেশীয় শিক্ষার্থী নুর আজিজাহ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension