
জাপার শীর্ষ দুই নেতার সাথে যুক্তরাষ্ট্র শাখা নেতাদের শুভেচ্ছা বিনিময়
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুই নেতার সাথে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা নেতৃবৃন্দদের ঈদের শুভেচ্ছা বিনিময় ও লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা জানায়, গত ২৩ এপ্রিল সন্ধ্যায় এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেষ্টুরেন্ট মিলনাতয়নে বাংলাদেশ থেকে আগত রাজনৈতিক ও ব্যক্তিগত সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আসেন, জাতীয় পাটির নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, সেই শুভেচ্ছা অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির ভাইস- চেয়ারম্যান সালমা হোসেন উপস্থিত ছিলেন।
গত ২৬শে এপ্রিল রোজ বুধবার কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় সংসদ সদস্য নাজমা আকতার বাংলাদেশ থেকে রাজনৈতিক ও ব্যক্তিগত কাজে নিউইয়র্কে আসেন। এসময় জেএফকে এয়ারপোর্টে জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার সকল নেতৃবৃন্দ তাকে লাল গোলাপ শুভেচ্ছা জানান।
জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার, প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পিএস মনজুরুল ইসলাম, জাপার সভাপতি হাজী আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চাঁন্দু, সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী সহ-সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক মো. গোলাম জহির কবির সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুববিষয়ক সম্পাদক শফি আলম, প্রচার সম্পাদক মীর জাকির, কোষাধ্যক্ষ জি.এম. ইলিয়াস, সদস্য আজাহারুল হক খোকা, সদস্য মোতাহার হোসেন তাদের সঙ্গে দেখা করেন। কো-চেয়ারম্যান আবুল হোসেন বাবলা বলেন আপনারা সকলে এরশাদ সৈনিক পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ সাহেবের আদর্শ নিয়ে কাজ করতে হবে।
নাজমা আক্তার প্রবাসী সকলকে সালাম জানান এবং উপস্থিত সকল নেতৃবৃন্দদের সাথে ঈদেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।



