
প্রবাস
হিউসটনে ইউএসএ ৯৭-৯৯ গ্রুপের রজত জয়ন্তী উদযাপন
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউসটনে বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করা ছাত্রছাত্রীদের ফেসবুক ভিত্তিক গ্রুপ সংগঠন ইউএসএ ৯৭-৯৯ এর রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, রুমকি ও রোমানার উদ্যোগে অনুষ্ঠানে ইউএস এর বিভিন্ন স্টেট থেকে অনেক বন্ধু অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন ইউএসএ ৯৭/৯৯ বন্ধু রুমকি, শান্তা, আঞ্জেলা, রোমানা, মেরি, সঞ্চিতা ফারাহ, দিনার, মনিসহ আরো অনেকে।
সংগঠনটি জানায়, ২০১৮ সালে গড়ে উঠা ইউএসএ ৯৭/৯৯ এর বর্তমান সদস্য সংখ্যা প্রায় চারশর বেশি। গ্রুপটির অ্যাডমিন তানভীর আতাহারী, কাজী সজীব, শামস শাহরিয়ার এবং জামিল সরোয়ার।



