আন্তর্জাতিক

জার্মান বিমানবন্দরে করোনা পরীক্ষা বাধ্যতামূলক

করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে জার্মান। এছাড়া দেশটিতে ফের সংক্রমণের হার দ্রুত বেড়ে চলায় জনসাধারণের জন্য কড়াকড়ি আরোপ করছে দেশটির সরকার।

সোমবার জার্মানের ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্প্যান ঘোষণা করেন যে, উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগত মানুষদের জন্য বিমানবন্দরে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। বর্তমানে মোট ১৩০টি দেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জার্মান। তবে দৈনিক ভিত্তিতে সেই তালিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্প্যান।

এর আগে, জার্মানের সব মানুষের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয় ফেডারেল ও রাজ্য স্তরের স্বাস্থ্যমন্ত্রীরা। গত সপ্তাহ থেকে বিমানবন্দরে সেই পরীক্ষা ব্যবস্থা চালু করা হয়। তবে সেটি বাধ্যতামূলক না হওয়ায় সমালোচনার ঝড় ওঠে দেশটিতে। এরপরেই বিমানবন্দরে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। এই পদক্ষেপের জন্য প্রয়োজনীয় আইনি ভিত্তি স্থির করা হচ্ছে।

বিমানবন্দর ছাড়াও বেশকিছু রেলস্টেশন ও সড়ক সীমান্তে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সোমবার বাভেরিয়ার মুখ্যমন্ত্রী মার্কুস স্যোডার ঘোষণা করেন যে, মিউনিখ, নুরেমবার্গ রেলস্টেশন ও সীমান্তের ৩টি জায়গায় করোনা পরীক্ষা করা হবে।

জানা গেছে, গ্রীষ্মের ছুটি কাটাতে জার্মানের অনেক মানুষ করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ বা অঞ্চলে ভ্রমণে যাচ্ছে। এরপর ছুটি কাটিয়ে অনেকেই করোনায় সংক্রামিত হয়ে দেশে ফিরছে। দেশটিতে এমন দৃষ্টান্ত বেড়েই চলেছে। ফলে এমন পদক্ষেপ নিলো দেশটি।

করোনা সংকট মোকাবিলায় জার্মানের প্রাথমিক সাফল্য ম্লান করে দিচ্ছে বর্তমানে বেড়ে চলা সংক্রমণের হার। গোটা দেশ জুড়েই বাড়ছে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা। বাড়ছে গণ সংক্রমণও। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলীয় শোয়েবিশ গ্যমুন্ড শহরের এক শোকসভায় অনেক মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে। সেখানে আক্রান্তদের মধ্যে শিশুরাও রয়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার।

এদিকে, করোনা মোকাবিলায় কড়া নিয়ম মেনে চলার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে জার্মান সরকার। দেশটির চ্যান্সেলরের দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলগে ব্রাউন বলেন, বেড়ে চলা সংক্রমণের প্রেক্ষাপটে সবার সামাজিক দুরত্ব মেনে চলা উচিত। এছাড়া নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরার মতো কড়া নিয়মগুলোও মেনে চলা উচিত।

ব্রাউনের মতে, করোনা মোকাবিলায় এখন পর্যন্ত যথেষ্ট সাফল্য দেখিয়েছে জার্মানি। তবে আসন্ন হেমন্ত ও শীতকালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে বলে উল্লেখ করেন তিনি।❑

ডয়চে ভেলে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension