
জালালাবাদ এসোসিয়েশনের ভোটার নিবন্ধন সম্পন্ন
নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটার নিবন্ধনের শেষ তারিখ ২৬ ডিসেম্বর রাত অবধি নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া এলাকায় সংগঠনের অস্থায়ী অফিসে ভোটার নিবন্ধন করা হয়।
ভোটার নিবন্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংগঠনের কর্মকর্তা এবং সম্ভাব্য প্রার্থী ও কর্মী-সমর্থকরা এদিন উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবারে সংগঠনের ভোটার নিবন্ধিত হয়েছেন ১১ হাজার ৬৯ জন।
নিউ ইয়র্কসহ নিউজার্সি, কানেকটিকাট ও পেনসেলভেনিয়ায় বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসী বাংলাদেশিরা এই সংগঠনের সদস্য। এবারের নির্বাচনে সংগঠনের সাবেক সভাপতি বদরুল হোসেন খান পুনরায় সভাপতি পদে এবং মইনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বাংলাদেশি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।




