আন্তর্জাতিকপ্রধান খবর

জাস্টিন ট্রুডো অসৎ ও দুর্বল চরিত্রের: ট্রাম্প

রূপসী বাংলা ডেস্ক:কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, জাস্টিন ট্রুডো একজন অসৎ ও দুর্বল চরিত্রের। তিনি জি-সেভেন সম্মেলনে ভুল বক্তব্য দিয়েছেন। উন্নত সাত দেশের জোট জি-সেভেনের ইশতেহারে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে না।

শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘সংবাদ সম্মেলনে জাস্টিনের ভুল বক্তব্যের ভিত্তি করে বলা যায়, কানাডা আমাদের মার্কিন কৃষক, শ্রমিক ও প্রতিষ্ঠানগুলোর ওপর বেশি শুল্ক আরোপ করছে। আমাদের প্রতিনিধিদের আমি নির্দেশ দিয়েছি ইশতেহারে সমর্থন না দিতে।’

‘পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রে স্রোতের মতো ঢোকা অটোমোবাইল প্রতিষ্ঠানগুলোর ওপর তার সরকার শুল্ক আরোপের চিন্তা করছে যুক্তরাষ্ট্র।’

দ্বিতীয় টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জি-সেভেন সম্মেলনে অত্যন্ত রহস্যজনক ভুমিকা রেখেছেন। তিনি খুব অসৎ ও দুর্বল।’

জি-সেভেন জোটের সদস্য দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও ইতালি।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কানাডায় জি-সেভেন সম্মেলনের আউটরিচ কর্মসূচিতে অংশ নিয়েছেন।সম্মেলনের যৌথ ঘোষণায় জোটভূক্ত দেশগুলোর বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জাতীয় নিরাপত্তা ও টেকসই উন্নয়নের মতো বিষয়গুলো গুরুত্ব পায়। একটি পয়েন্ট এমনও রয়েছে যে, মুক্ত, অবাধ ও পারস্পরিক উপকারে আসেন এমন বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।

সূত্র: সিএনএন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension