প্রধান খবরপ্রবাস

জিল্লুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রূপসী বাংলা ডেস্ক: গত ২৬ আগস্ট ২০১৮ রবিবার, স্থানীয় সময় সন্ধা ৮টায় জিল্লুর রহমান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র শাখা কর্তৃক রক্তাক্ত ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের স্মরণে জ্যাকশন হাইট্স-এর হাট-বাজার পার্টি সেন্টারে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি জনাব এবাদুল হক এবাদ।

 

সৈয়দ গোলাম কিবরিয়া, ইসমাইল হোসেন স্বপন, খন্দকার জাহিদুল ইসলাম ও সুমন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ফার্স্ট কনসাল জেনারেল নিউ ইয়র্ক জনাব মোঃ শামীম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আবদুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম ঢাকা মহানগর উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন চঞ্চল,বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সহ-সম্পাদক জনাব সাখাওয়াত বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী যুবলীগের , যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব নুরুজ্জামান সরদার, নিউ আমেরিকান ইউথ ক্লাবের সভাপতি জনাব মুরশেদ আলম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নূরে আজম বাবু, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি জনাব আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব জুয়েল আহমেদ, গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি জনাব মোল্লা মাসুদ, গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব জাকির হোসেন হিরু প্রমুখ।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃবৃন্দের মধ্যে জনাব আতিকুর রহমান সুজন, একরামুল হক সাবু, কামরুজ্জামান মুরাদ, সিরাজুল ইসলাম, নিজামুদ্দীন, ফারুক হোসেন, আবরার সিমন, শেখ জামাল হোসেন, সেবুল মিয়া, ইফজাল আহমেদ, রহিমুজ্জামান সুমন, মিজান চৌধুরী, মাহমুদুর রহমান, আবুল হাসানাত, কবির আলী, জাহিদ মিয়া, গিয়াস উদ্দিন, নাফিকুর রহমান তুরান, এইচ.এম. ইকবাল, কামাল হোসেন রাকিব, মনিরুল আলম দীপু, স্বপন বিশ্বাস, রাসেল সরকার, মোশারফ হোসেন, আব্দুল আলিম, উবায়েদ উল্লাহ, ফাতেমা ওবায়েদ, আমিনুল ইসলাম, জসিম উদ্দীন ভুঁঞা, পঙ্কজ তালুকদার, মৃদুল করিম, ইমতিয়াজ, রিফাত সাখাওয়াত রাজীব, অতুল প্রসাদ রায়, কামাল উদ্দিন, কাওসার আহমেদ, আল-আমিন, রনি দেওয়ান, রবিউল হোসেন, রায়হানুর রহমান প্রমুখ।

পবিত্র কুরআন মজীদ তিলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ২১ আগস্টে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর গ্রেনেড হামলায় নিহতদের স্মৃতি চারণ এবং প্রগতিশীল শক্তির করণীয় নির্দেশনা করে প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ ও বক্তাগণ আবেগময় বক্তব্য প্রদান করেন। সভায় বক্তাগণ ২১ আগস্ট গ্রেনেড হামলার নেপথ্য কুশীলবদের দৃষ্টান্তমূলক দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান এবং মুজিব আদর্শের সৈনিক ও স্বাধীনতার পক্ষের শক্তিদের দুর্বার ঐক্য গড়ে তুলে এ জাতীয় সকল ষড়যন্ত্র প্রতিরোধ করার আহ্বান জানান।

বক্তাগণ বিশেষভাবে বলেন, জননেত্রী শেখ হাসিনার জীবন এখনও ঝুঁকিমুক্ত নয়। এখনও ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের আস্থা ও চেতনার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রীকে সর্ববিধ সুরক্ষা দেয়ার জন্য। সভা শেষে নিহতদের রুহের মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত বিপুল সংখ্যক লোকদের মধ্যে তাবারুক বিতরণ করার মধ্য দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension