আন্তর্জাতিকপ্রধান খবর

জি-সেভেন সম্মেলনের প্রথম দিনেই ‘একঘরে’ ট্রাম্প

রূপসী বাংলা ডেস্ক:জি-৭ সম্মেলনের প্রথম দিনেই অন্যান্য দেশের নেতৃবৃন্দ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়াকে পুনরায় শিল্পোন্নত দেশগুলোর সংগঠন গ্রুপ অব সেভেনে (জি-৭) অন্তর্ভুক্ত করার দাবি জানানোয় সংগঠনটির অন্য নেতৃবৃন্দ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি।আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্টিল ও অ্যালোমিনিয়ামের ওপর উচ্চহারে করারোপের কারণে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডোসহ ইউরোপীয় নেতাদের সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।

গতকাল শুক্রবার কানাডার কুইবেক প্রদেশে জি-৭ সম্মেলন শুরুর প্রথম দিনেই ট্রাম্প বলেন, ‘শিল্পোন্নত দেশের জোট জি-৭ এ রাশিয়াকেও অন্তর্ভুক্ত করা উচিত।’ এর আগে রাশিয়াসহ পূর্বে এ সংগঠনটির নাম ছিল জি-৮। তবে গণভোটের মাধ্যমে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করায় দেশটিকে সংগঠনটি থেকে বহিষ্কার করা হয়।এদিকে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল বলেছেন, ‘কানাডায় জি-৭ সম্মেলনে যোগ দেওয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সবাই ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধীতা করেছেন।’

এর আগে গত বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে টুইটারে বিতর্কে জড়িয়ে পড়েন ট্রাম্প। ফলে জি-৭ সম্মেলনের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক আলোচনা শুরুর আগেই তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন ট্রাম্প।কানাডার পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্য শুল্কের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত অবৈধ। একই সময়ে ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং ইরানের বিষয়ে ট্রাম্পের অবস্থান বিপজ্জনক।দু’দিনের এই সম্মেলন শেষে সিঙ্গাপুরের সফর করবেন ট্রাম্প। সেখানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে তার বহুল আলোচিত ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension