
ইলিয়াছ হোসেন
জেগে ওঠো তরুণ সমাজ—
তোমাদের অক্ষির অগ্নি স্ফুলিঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে
ছারখার করো জীর্ণ শীর্ণকে
প্রবীণের ভগ্নদেহে সঞ্চার করো তেজোদীপ্ত প্রাণ,
তোমরাই প্রকৃত দেশ গড়ার কারিগর
তোমরা শক্ত হাতে ধরো এই দেশের হাল
ঘরে ঘরে পৌঁছে দাও শান্তির সুবাতাস।
তোমাদের হাত ধরে দেশ পার হোক দুর্গত সময়
তোমরা পিছ পা হয়ো না কোনো দুর্গম পথে,
মরণঘাতী বুলেট বোমা তোমাদের কাছে তুচ্ছ
দেশের ক্রান্তিলগ্নে তোমরাই যে ‘কাণ্ডারি’।
তোমরা দুরন্ত, তোমরা অপ্রতিরোধ্য
তোমরা দূর করো হনন ধর্ষণ সন্ত্রাস
তোমরা দূর করো দুর্নীতি ঘুস কালোবাজার,
তোমরা ঘুরিয়ে দাও দেশের অর্থনীতির চাকা
তোমাদের এই কীর্তি কখনো হবে না ম্লান
তোমরা গেঁথে রবে প্রত্যেক মানুষের অন্তঃস্থলে।



