
ইলিয়াছ হোসেন
জ্যৈষ্ঠের নানান পাকা ফলে
আনচান করে মন,
শিশু কিশোর ঘুরে বেড়ায়
গাঁয়ের ফলের বন।
আনারস লিচু তালের শাঁসে
রস টলমল করে,
মিষ্টি এসব ফল দেখে
পুলক না ধরে।
উঠোন ভরা আম কাঁঠালে
চাষির মুখে হাসি,
হাট বাজারে বিক্রি করে
সুখ যে পায় রাশি।
রসের ফলের মাস বলে
জ্যৈষ্ঠ মাসকে জানি,
এই মাসের ফলের ঘ্রাণে
জিহ্বায় আসে পানি।
সারা বাংলার আমজনতা
খায় মিষ্টি ফল,
চোখে মুখে খুশির ঝিলিক
মনে তৃপ্তির ঢল।



