কবিতাসাহিত্য

ঝরে পড়ি রোজ

দর্পণ কবীর

তুমি যে আকাশ দেখো, ওটা
আকাশের কাচ, আকাশ অন্যখানে।
যদি আকাশ খুঁজে পাও বদলে
নিয়ো জীবনের মানে। যে জীবন নিয়ে
বাঁচো, যেভাবে নাগরিক কোলাহলে,
বিত্ত-বৈভবে জৌলুষ রাঙিয়ে নাচো, জানি
ফুরাতে চায় না রেশ। আমি বলি,
পাখির জীবন থেকে নির্লিপ্ত বেঁচে থাকা
শেখো। সরল সুবর্ণ রেখায় অন্তত
একবার জীবনের প্রতিচ্ছবি এঁকো। মর্মকথা
জানে বনের পাখি, রাজপ্রাসাদেও
কোরাস গায় শুভঙ্করের ফাঁকি।

যে স্বপ্ন তুমি দেখো, স্বরলিপিহীন গান
ভেবে মনের গহীনে ফেলে রেখো।
জানো তো, কোনো স্বপ্ন ফোটায় গোলাপ,
কোনো স্বপ্ন পুড়িয়ে পুড়িয়ে হয়ে যায়
নীলকণ্ঠের বিষ। কিছু স্বপ্ন সত্যি হবে না জেনেও
বুকের পাঁজরে লেপ্টে থাকে অহর্নিশ। ওসব
স্বপ্নে করোনা আমার খোঁজ। আমি ভুলের
সন্তাপে ফুল হই, ফের ঝরে পড়ি রোজ!

Show More

Related Articles

One Comment

  1. ‘মুক্তমত’ অভিমত, মতামত ভিত্তিক কলাম। কবিতা কেন যাবে?! কবিতা সাহিত্য পাতায় যাবে। সাহিত্য পাতা চালু করে সেখানে কবিতা প্রকাশ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension