
লুৎফুর রহমান চৌধুরী
আমার দেশের মাটি ও ভাই
সোনার চেয়ে খাঁটি,
মাটি দিয়ে তৈরি যে হয়
কলস থালা বাটি।
জানালা আজ টুটে গেছে
কাল বৈশাখী ঝড়ে,
পাখির জন্য মনটা আমার
কেঁদে কেঁদে মরে।
দম্ভ করে কি লাভ হবে
ক্ষণিকেরই জন্য,
ফুটপাথে আজ দাঁড়িয়ে রই
পথ শিশুরা অন্ন।
বাড়ির পাশে হাওর নদী
জলে গেছে ভরে
টিনের ঘরের ছিদ্র দিয়ে
বৃষ্টির পানি পড়ে।
নয়ন জলে বালিশ ভিজে
দেখেনা আর কেউ,
ব্যথা ভরা বুকের মাঝে
উঠে জলের ঢেউ।



