
‘ট্রান্সপারেন্ট’ গাউনে নিন্দুকদের তোপের মুখে সোনাক্ষি
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে সোনাক্ষীর নতুন ছবি ‘কলঙ্ক’-এর ট্রেলার। একেবারে ট্র্যাডিশনাল লুকে দেখা যাচ্ছে তাঁকে। তবে এরই মধ্যে সাহসী পোশাক পরে ট্রোলের শিকার তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে লাল রঙের একটি গাউন পরে ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে তাঁকে যথেষ্ট আকর্ষণীয় লাগছে। ছবি দেখে মোহিত ভক্তকুল। কিন্তু নিন্দুকের তো অভাব নেই। ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই কমেন্টে তাঁকে ‘নির্লজ্জ’ বলে উল্লেখ করেছেন অনেকে। কেউ কেউ বলছেন, ভারতীয় সংস্কৃতিকে শেষ করে দিচ্ছেন সোনাক্ষি।
কয়েকদিন আগেই একটি চ্যাট শো-তে সোনাক্ষি বলেছিলেন, ‘আমাদের দেশে সব সংস্কৃতির বাহকরা ইনস্টাগ্রামেই বসে আছে। এরাই বিদেশি অভিনেত্রীদের বিকিনি পরা ছবি লাইক করে, ফলো করে।’
লাল গাউনটিকে দেখে অনেকেরই মনে হয়েছে, এটি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। কারণ পোশাকের তলায় চামড়ার রঙ দেখা যাচ্ছে। কিন্তু সোনাক্ষি নিজেই ব্যাখ্যা দিয়ে বলেছেন, পোশাক মোটেই সেরকম নয়। আসলে ওটা পোশাকেরই রঙ। এটি ট্রান্সপারেন্ট নয়। অভিনেত্রী আরও জানিয়েছেন, তিনি নিজেই ওই ধরনের পোশাকে স্বচ্ছন্দ নন। যদি পোশাকটা ঠিকঠাক না হয়, তাহলে তিনি নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেবেন না বলে জানিয়েছেন।



