প্রধান খবরভারতরাজনীতি

আদবানিকে টিকিট না দিয়ে অসম্মান করেছে বিজেপি: মমতা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লালকৃষ্ণ আদবানিকে টিকিট না দেওয়ায় বিজেপিকে খোঁচা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘লালকৃষ্ণ আদবানিই বিজেপির আসল মেন্টর ছিলেন৷ নতুন বিজেপি নেতাদের জন্য পুরনোদের ভুলে যাচ্ছে৷ কিন্তু কথায় আছে, ওল্ড ইজ গোল্ড৷ এটা লালকৃষ্ণ আদবানির অসম্মান বলে আমার মনে হয়৷ তিনি এর সঙ্গে সহমত প্রকাশ নাও করতে পারেন৷’

ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা এবং অন্যতম প্রধান স্তম্ভ লালকৃষ্ণ আডবানি আসন্ন লোকসভা নির্বাচনে লড়ছে না৷ বিজেপি এবছর তাঁকে টিকিট দেয়নি বলে জানা গিয়েছে৷ গান্ধীনগর থেকে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে দাঁড় করানো হয়েছে৷ ইতিমধ্যেই তারকা প্রার্থীদের তালিকা বের করেছে গেরুয়া শিবির৷ কিন্তু সেই তালিকায় লালকৃষ্ণ আডবানি থেকে মুরলী মনোহর যোশী স্থান পাননি৷

প্রসঙ্গত, সোমবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুরলী মনোহর যোশীর। বলেছিলেন, মোদী-অমিত শাহের জন্যই এবার ভোটে লড়া হচ্ছে না তাঁর। এরপর মঙ্গলবার বিকেলে প্রকাশিত হয় বিজেপির নতুন প্রার্থী তালিকা। তাতে দেখা যায়, বাদ পড়েছে যোশীর নাম।

আগেই গান্ধীনগর কেন্দ্র থেকে বাদ গিয়েছিল লালকৃষ্ণ আদবানির নাম। যা নিয়ে কটাক্ষ করে বিরোধীরা। বিজেপির একাংশ দাবি করে, মুরলী মনোহর যোশীর এবার নিজেও ভোটে লড়তে চাননি। তবে এবার মুখ খুলেছেন যোশী নিজেই৷ আর মুখ খুলেই বোমা ফাটালেন দলের বিরুদ্ধে৷ মুরলী মনোহর যোশীর মন্তব্যে পরিস্কার, আদবানি ও তাঁকে খুব সন্তর্পণে রাজনৈতিক সন্ন্যাসের পথে পাঠিয়ে দিতে চেয়েছে বিজেপি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension