প্রধান খবরযুক্তরাষ্ট্র

ট্রাম্পের ড্রিমার সিদ্ধান্তের বিরুদ্ধে আরেকটি রুল

রূপসী বাংলা ডেস্ক:ড্রিমার প্রকল্প’ বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তটির বিরুদ্ধে সান ফ্রান্সিকোর আদালতের পর এবার রুল জারি করেছে ব্রæকলিনের আদালত। গত মঙ্গলবার বিচারপতি নিকোলাস গারোফিসের জারি করা রুলে বলা হয়, রিপাবলিকান প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী মার্চে ‘ড্রিমার কর্মসূচি’ বাতিল করা যাবে না। রয়টার্স খবরটি জানিয়েছে। শৈশবে বাবা-মায়ের সঙ্গে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অভিবাসীদের কাজের অনুমতি দিতে ‘ড্রিমার’ কর্মসূচি ঘোষণা করেছিল সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। এর আওতায় কয়েক লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো থেকে বিরত ছিল হোয়াইট হাউস। তাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজের অনুমতি দেওয়া হয়েছিল। এর মাধ্যমে মূলত তরুণ অনিবন্ধিত অভিবাসীদের সুরক্ষা দিতে চেয়েছিল ওবামা প্রশাসন। এ কর্মসূচির দাফতরিক নাম ‘ডেফারড অ্যাকশন ফর চিলড্রেন অ্যারাইভাল’ (ডিএসিএ)। এ কর্মসূচির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস,পড়াশোনা ও কর্মসংস্থানের সুযোগ পান প্রায় ৭ লাখ তরুণ। এই তরুণদের বলা হয় ‘ড্রিমার’। তবে গত সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি সমাপ্তির ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এর মধ্য দিয়ে মার্চ থেকে বিতাড়িত হওয়ার হুমকিতে পড়েন ড্রিমাররা। ৯ জানুয়ারি ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্ত বাতিলের জন্য রুল জারি করে সান ফ্রান্সিসকোর আদালত। এবার এ সিদ্ধান্তটির বিরুদ্ধে রুল জারি করে ব্রæকলিনের আদালত। রয়টার্স, বিবিসি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension