আন্তর্জাতিক

ট্রাম্প-কিমের একসঙ্গে লাঞ্চ

রূপসী বাংলা ডেস্ক:প্রথম পর্যায়ের বৈঠক শেষে মধ্যাহ্ণ ভোজে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে তারাএকসঙ্গে লাঞ্চ করছেন বলে কোরিয়ান সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

দুই নেতার খাবার টেবিলে কি কি পদ থাকছে চলুন তাহলে দেখে নেয়া যাক।

প্রন ককটেল সালাদ

সালাদ: তাদের খাবারের জন্য রাখা হয়েছে মজাদার সব ডিস। শুরুতে রয়েছে প্রন ককটেল সালাদ। সঙ্গে কাঁচা আম আর মধুর সালাদ যার স্থানীয় নাম গ্রিন ম্যাঙ্গো কেরেবু।

মূল খাবার: এতে থাকছে ইয়ংঝু ফ্রাইড রাইস, গরুর মাংসের পাজরের মাংস দিয়ে তৈরি বিশেষ পদ। এই মাংসের অঅইটেমটি পরিবেশন করা হবে সিদ্ধ আলু আর ব্রোকলি দিয়ে। আরও থাকছে কিমের বিশেষ পছন্দের সুইট এন্ড সাওয়ার ক্রিসপি পর্ক (টক মিষ্টি শুকরের মাংস), চিকেন ও চিলি সস।

ডেজার্ট: ডার্ক চকলেট, চেরি কুকিজ আর ভ্যানিলা আইসক্রিম।

মূল খাবারে থাকছে সুইট এন্ড সাওয়ার ক্রিসপি পর্ক

মধ্যহ্ণভোজের বিরতি শেষে ফের বৈঠকে বসবেন দুই নেতা।

সূত্র: দ্য গার্ডিয়ান

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension