কবিতাসাহিত্য

ঠকে যাওয়ার এ শহরে

নাবিলা নূপুর


এ শহর যেন এক বিচ্ছেদের শহর।
এখানে পূর্ণতা শব্দটি যেন এক রূপকথা।
এ শহর যেন এক মন খারাপের শহর,
এখানে ভালো আছি কথাটা
যেন বড্ড বেমানান।
এ শহর যেন ঠকে যাওয়ার শহর,
এখানে বিশ্বাস করাটা যেন
এক ভয়ঙ্কর অপরাধ।
এ শহর যেন একা থাকার শহর,
এখানে কেউ পাশে থাকবে
ভাবাটাই যেন স্বপ্নের উপসংহার।
ঠকে যাওয়ার এ শহরে
চেয়েছিলাম বিশ্বস্তভরা দুটো হাত,
এ চাওয়া যেন এক অলীক স্বপ্ন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension