
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত নিয়ে নেহরুকে তোপ নাড্ডার
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রতি তোপ দাগলেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা৷ তাঁর মতে, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর তদন্তের নির্দেশ দিতে চাননি নেহরু৷ প্রসঙ্গত, ডঃ মুখোপাধ্যায় ভারতীয় জন সঙ্ঘের স্থাপনা করেছিলেন যার পরবর্তীকালে নাম হয় ভারতীয় জনতা পার্টি৷
জে পি নাড্ডা জানান, ‘সমগ্র দেশ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর তদন্তের দাবি করেছিল, কিন্তু পণ্ডিত নেহরু তদন্তের নির্দেশ দেননি৷ ইতিহাস এর সাক্ষী রয়েছে৷ ডঃ মুখোপাধ্যায় আত্মত্যাগ কখনোই বিফলে যাবে না৷’ নাড্ডা আরও জানান, ডঃ মুখোপাধ্যায়ের জাতীয়তাবাদ দেশকে সঠিকভাবে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছিল৷ তিনি জানান, নেহরুর সঙ্গে নীতিগত পার্থক্যের কারণে কংগ্রেস ছেড়েছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়৷ এক দেশে দুই সংবিধান, নেহরুর এই তাঁর প্রয়াণদিবসে নেহরুর প্রতি তোপ দাগলেন নাড্ডা৷

উল্লেখ্য, রবিবার ২৩ জুন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণদিবসে তাঁর প্রতি শ্রদ্ধানিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ শ্রদ্ধা জ্ঞাপন করেন বিজেপির আরও বহু নেতা-মন্ত্রী৷ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে এদিন একটি ট্যুইটও করেন প্রধানমন্ত্রী৷
এদিকে কলকাতায়, বিজেপি নেতা দিলীপ ঘোষ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মেমোরিয়ালে উপস্থিত হয়ে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন৷



