
প্রধান খবরভারত
ডন ছোটা রাজনের সাজা ঘোষণা করল মুম্বই স্পেশাল কোর্ট
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: এবার খুনের চেষ্টা ও তোলা আদায়ের অভিযোগে আট বছরের জেল হল অন্ধকার জগতের কুখ্যাত অপরাধী ছোটা রাজন সহ আরও চারজনের। মঙ্গলবার মুম্বইয়ের স্পেশাল আদালত এই রায় দিয়েছে। ২০১২ সালে মুম্বইয়ের এক হোটেল কর্মী এই অভিযোগ দায়ের করেছিল রাজনের বিরুদ্ধে।
ভারতীয় দণ্ডবিধির আর্মস অ্যাক্ট-এ মঙ্গলবার ছোটা রাজন সহ আরও চারজনকে অভিযুক্ত ঘোষণা করা হয়। এইদিনই বিকেলে তার সাজা ঘোষণা করে আদালত। আট বছরের জেলের পাশাপাশি এই কুখ্যাত অপরাধীকে পাঁচ লাখ টাকা জরিমানা দিতে হবে।
এর আগে বি আর শেট্টি হত্যা মামলায় স্পেশাল কোর্ট বিভিন্ন ধারায় মোট ছ’জনকে অভিযুক্ত ঘোষণা করে। যিনি আন্ধেরিতে খুন হয়েছিলেন তাঁর বন্ধুর বাড়ি যাওয়ার পথেই। ২০১৫ সালে তাকে ইন্দোনেশিয়া থেকে ভারতে নিয়ে আসার পর বর্তমানে তিহার জেলে রয়েছেন।



