বিনোদন

মিকার সঙ্গে কাজ করলে সলমনের ওপরও পড়তে পারে কোপ

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সলমন ভক্তদের জন্য মেনে নেওয়া কষ্টকর হলেও বাস্তবে কিন্তু এমনটাও ঘটতে পারে৷ মিকা সিংয়ের সঙ্গে কাজ করলে সলমন খানকেও ব্যান করা হতে পারে৷ প্রসঙ্গত, গত ৫ অগস্ট কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস তুলে নেওয়া এবং কেন্দ্রীয় সরকারের ৩০৭ ধারা বিলোপ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে যখন জটিল অবস্থার সৃষ্টি হয়েছিল, ঠিক সেই সময়ে করাচিতে নিজের মিউজিক্যাল ট্রুপ নিয়ে পারভেজ মোশারফের এক আত্মীয়ের সংগীতের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য বেশ কিছুদিন আগেই তাকে ব্যান করে Federation of Western India Cine Employees association (FWICE). ভারতের কোথাও যাতে মিকা আর সঙ্গীত পারফর্ম করতে না পারে সেই ব্যপারেও এই কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ।

রবিবার এই বিতর্কিত গায়ক নিজের ট্যুইটার অ্যাকাউণ্টে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, ‘ তাকে বিভিন্ন অ্যাসোসিয়েশন কমিটি থেকে ভারতে কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলেও সে সব সময় ভারতের জন্য ভালো কাজ চালিয়ে যেতে চাই।’

এবার শোনা যাচ্ছে, আমেরিকায় সলমন এবং মিকার পারফর্ম করার কথা কয়েকটি অনুষ্ঠানে৷ আগামী সপ্তাহেই এই শো হবে বলে জানা যাচ্ছে৷ আর এখানেই সমস্যা আরও জটিলতর হয়েছে৷ FWICE-এর জেনারেল সেক্রেটারি অশোক দুবে সাফ জানিয়েছেন, মিকাকে ব্যান করা হয়েছে এবং তার সঙ্গে টেকনিশিয়ান, অভিনেতা, পরিচালক থেকে শুরু করে কেউই কাজ করতে পারবেন না৷ সলমন প্রসঙ্গে তিনি আরও স্পষ্ট করে জানিয়ে দেন, সলমন বা অন্য কেউ মিকার সঙ্গে কাজ করলে তাকেও ব্যান করা হবে৷

উল্লেখ্য, ভারতে মিকার স্টেজ শো-এর ব্যানের ব্যাপারে শুধু ‘এআইসিডব্লিউ’ কড়া পদক্ষেপ নেইনি, এই ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এফডব্লিউআইসিই-এর পক্ষ থেকেও। পশ্চিমভারতের প্রায় ২৪ টি সিনেমা প্রস্তুতকারক সংগঠনের প্রধান এই সংস্থা একটি বিবৃতি দিয়ে তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারত-পাক জটিল পরিস্থিতিতে এই মুহূর্তে মিকার করাচিতে গিয়ে গানের অনুষ্ঠান পারফর্ম করা একদম উচিত হয়নি। এই ঘটনাটি অত্যান্ত দুর্ভাগ্যজনক বলেও তাঁরা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৮ অগস্ট মিকা করাচিতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুস্তাফার এক ঘনিষ্ঠ আত্মীয় আমরিক সিং-এর বিয়ের অনুষ্ঠানে গান গেয়েছিলেন। সেই থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মিকা সিং।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension