আন্তর্জাতিক

ডানা হোয়াইট ও ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে কুস্তিগীরের মৃত্যুদণ্ড কার্যকর

ইউএফসি সভাপতি ডানা হোয়াইট এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের ৮৫ হাজার রেসলারের জীবন বাঁচানোর অনুরোধ সত্ত্বেও রাখে নি ইরান। কুস্তিগীর নাভিদ আফকারির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার।

শনিবার দক্ষিণ ইরানের এক জেলখানায় ২৭ বছর বয়সী ৪৩টি অলিম্পিক পদক জয়ী রেসলার (কুস্তিগীর) নাভিদ আফকারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সরকারবিরোধী প্রতিবাদ চলাকালে ইরানের দক্ষিণাঞ্চলের শহর শিরাজে এক সরকারি কর্মচারীকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই কুস্তিগীরকে।

আর্ন্তজাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়, ২০১৮ সালের ২ আগস্ট শিরাজে হোসেন তুর্কমেন নামের এক সরকারি পানি উন্নয়ন কর্মীকে ছুরিকাঘাতে খুন করেন আফকারি।

যদিও আফকারির পরিবারের দাবী, কোনও খুনের অপরাধে তাদের ছেলের হাত থেকে রক্ত ঝরে নি। তাকে জেলে নির্যাতন করে খুনের মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে আফকারির আইনজীবী জানান, তার অপরাধের কোনও প্রমাণ পাওয়া যায় নি।

তবে ইরানি বিচার বিভাগ জানিয়েছে, আফকারিকে জেলে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের দাবী ভিত্তিহীন।

আফকারির মৃত্যুদণ্ড কার্যকর না করতে ইরানের নেতাদের অনুরোধ করেছিলেন ট্রাম্প ও সারাবিশ্বের ৮৫ হাজার রেসলার।

এছাড়া ইরানের প্রধান ধর্মীয় নেতার কাছে আফকারির প্রাণভিক্ষা চেয়েছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখ।

এসব অনুরোধকে তোয়াক্কা না করেই রেসলারের প্রাণদণ্ড কার্যকর করল ইরান।

আফকারির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় আইওসি শোকাহত বলে বিবৃতি দিয়েছেন টমাস বাখ।

ইরানে রেসলিং খুবই জনপ্রিয় খেলা। এ পর্যন্ত ৪৩টি অলিম্পিক পদক জিতেছে ইরান। নাভিদ আফকারি ছিলেন একজন জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension