ভারত

ডিএমকে-র সঙ্গে জোট বাঁধছে সিপিএম

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: এম করুণানিধির দলের সঙ্গে জোট বাঁধতে চলেছে সিপিএম৷ মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এই ঘোষণা করেছেন৷ তিনি জানিয়েছেন, ২০১৯-এর লোকসভা ভোটে তামিলনাড়ুতে তাঁদের দল ডিএমকের সঙ্গে জোট করে লড়াই করবে৷

মঙ্গলবার চেন্নাইয়ে ডিএমকের বর্তমান সভাপতি তথা প্রয়াত করুণানিধির পুত্র এমকে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করেন ইয়েচুরি৷ তার পরই তিনি জোটের ঘোষণা করেন৷ তিনি জানিয়েছেন, দেশের একতা, সম্প্রীতি, সৌভাতৃত্ব রক্ষার তাগিদেই ডিএমকে ও সিপিএম জোট বাঁধছে৷

তবে এই জোট কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে৷ কারণ, সম্প্রতি এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু৷ তিনি দেশজুড়ে মহাজোট গড়তে আগ্রহী৷ তাই সমস্ত আঞ্চলিক দলগুলিকে একছাতার তলায় আনার চেষ্টা করছেন চন্দ্রবাবু৷ কংগ্রেসের নেতৃত্বেই তিনি মহাজোট গঠন করতে চান৷

অন্যদিকে একইরকম প্রয়াস করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তিনিও মোদী-বিরোধী দলগুলিকে একত্র করতে উদ্যোগী৷ এই পরিস্থিতিতে শুধু ডিএমকে ও সিপিএম জোট কতটা কার্যকরী হবে উঠছে সেই প্রশ্নও৷

এই প্রশ্নের উত্তর অবশ্য সীতারামের কাছে মেলেনি৷ তিনি বরং উত্তর দিয়েছেন মহাজোটের প্রাসঙ্গিকতা নিয়ে৷ আর তাঁর দৃঢ়বিশ্বাস মহাজোট গঠন হবেই৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension