
ডেমোক্র্যাটিক পার্টি ও প্রাইমারি নির্বাচনে বাংলাদেশ কমিউনিটির একমাত্র বিজয়ী
ডেমোক্র্যাটিক পার্টি ও প্রাইমারি নির্বাচনে বাংলাদেশ কমিউনিটির সকল প্রার্থী পরাজিত হলেও কিছুটা আশার আলো দেখিয়েছেন বাংলাদেশি বংশদ্ভুদ মোহাম্মদ মাহফুজুর রহমান (ইমরান)।
মোহাম্মদ মাহফুজুর রহমান ডিস্ট্রিক্ট ২৪ কুইন্স থেকে গত ২৩ জুন ডেমোক্রেটিক প্রাইমারিতে জুডিশিয়াল ডেলিগেট পদে প্রতিদ্বন্দ্বিতা করে আনঅফিসিয়াল বিজয়ী হয়েছেন।
তার প্রাপ্ত ভোট ২৬৮২ উইদআউট অ্যাবসেন্টি ব্যালট (অনুপস্থিত ব্যালট ছাড়াই) সব ব্যালট গণনার পরও তার বিজয় সুনিশ্চিত।
ইমরান ১৯৯১ সালে জ্যামাইকা হাসপাতালে জন্মগ্রহণ করেন। তিনি চার বছর আগে সিটি ইউনিভারসিটির জন এফ কলেজ অফ ক্রিমিনাল জাস্টিস থেকে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন।
এরপর তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি প্রোগ্রামে যোগ দেন। বর্তমানে তিনি স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়াপ্রিনের অফিসে ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে কর্মরত রয়েছেন।
ইমরানের বাবা বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট ও কমিউনিটি বোর্ড মেম্বার মো. তৈয়েবুর রহমান হারুন ও মা সাদিয়া রহমান এবং ছোট ভাই মো. নাজমুস্ সাকিব রহমান নিউ ইয়র্ক পুলিশ বিভাগে পুলিশ অফিসার হিসাবে তিন বছর ধরে কর্মরত আছেন। ইমরান সকলের কাছে দোয়া চেয়েছেন। ⛘
বিজ্ঞপ্তি



