
কাজী নাজরিন
সোনা বাবা-ই মায়ের সাথে
করে কতো ঢং
ঢং ঢং ঢং কথার ছলে
করে নানান রং।
জড়িয়ে ধরে মায়ের গালে
গাপুসগুপুস চুম
রাত্রিবেলা মায়ের বুকে
সোনা বাবা-ই ঘুম।
কত্তো নামে মা যে ডাকেন
সোনা বাবা-ই টাকে
সাথে সাথে বাবা-ই সোনা
জবাব দিয়ে থাকে।
কখনও ডাকে পুশকু সোনা
কখনও আবার চাঁদ
মায়ের ডাকে সোনা বাবা-ই
কাঁধে মেলায় কাঁধ।
ঢং ঢং ঢং করে বাবা-ই
মাকে ডাকে মাম্মি
ঢং একটু বেশি হলে
তখন আবার পাম্মি।
আদর একটু বেশি পেলে
মাম্মাম মাম্মাম ডাকে
কখনও কখনও আম্মাও ডাকে
গল্পের ফাঁকে ফাঁকে।
মামণি তার নিত্য বুলি
আর সব হলো ঢং
মায়ের সাথে সোনা বাবা-ই
ধরে আবার বং।
ঢং ঢং ঢং কথা গুলো
মায়ের ভালো লাগে
বাবা-ই সোনার ঢং বেড়ে যায়
মা যখন রাগে।



