প্রধান খবরবাংলাদেশ

ঢাকার বাইরে এখনও মব জাস্টিস চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনও মব জাস্টিস চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী৷

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে৷

জানা গেছে, জুলাই হত্যাকাণ্ডের মামলা রেকর্ড, সারাদেশের আইনশৃঙ্খলার ও পরিস্থিতি, মত সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, চিন্তা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা, শীর্ষ সন্ত্রাসীদের জামিনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়৷

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে আমরা পুলিশে ১৫ হাজার ৮৫১ জন পুলিশ সদস্য আমরা নিয়োগ দিয়েছি৷ বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, ৫ হাজার ৫৫১ জন আনসার, ১ হাজার ৫৫৮ জন কারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন৷ এগুলো সব নতুন নিয়োগ৷

এসব পদের মধ্যে কিছু সৃজিত পদ এবং কিছু শূন্যপদ৷ পুলিশের এসব নিয়োগ সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত৷ এছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রেও কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে৷

তিনি বলেন, আমরা চাই মব জাস্টিসটা যতটা কমিয়ে আনা যায়৷ কয়েকদিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে৷ ঢাকায় মব জাস্টিস কমলেও আশেপাশে কিন্তু মব জাস্টিস কিছু হচ্ছে৷ আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়৷

১৫ আগস্ট ঘিরে ফুল দেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা আমি জানি না। কিন্তু আমাদের ক্ষেত্রে নির্দেশনা হলো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সে বিষয়ে খেয়াল রাখা৷

মাইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ঘটনায় বাদী বলেছে, এই ঘটনায় চেয়ারম্যান এর সম্পৃক্ততা নেই৷ তবুও কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয় কোর্টকে জিজ্ঞাসা করেন৷ পুলিশের এরেস্ট করা অবৈধ হলে কোর্ট তাকে ছেড়ে দিবে৷ কোর্ট কারো কথা শোনে না৷ তারা তো স্বাধীন৷

তিনি বলেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়৷ যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না৷ আমরা সবসময় চুনোপুটিগুলো ধরি৷ বড় রুইমাছ সব সময় ছাড়া পেয়ে যায়৷ বড় একটা ধরা পড়ছে এখন আপনারা সবাই লেগে গেছেন৷ চুনাপুটি সম্পর্কে কিন্তু কেউ কিছু বলছেন না৷ সুতরাং নির্দোষ এমন কেউ ছোটখাটো কিন্তু তাকে ধরা হলে সে সম্পর্কে আপনারা বলেন না৷ আপনারা সবসময় সত্য ঘটনা বলে থাকেন বলে আপনাদের ধন্যবাদ৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension