প্রবাস

তারেকের রহমান-এর ৫৪ তম জন্মদিনের কেক কাটলেন যুক্তরাষ্ট্র যুবদল

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ৫৪ তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে গত ২০ নভেম্বর রাত ১২:০১ মিনিটে জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে যুক্তরাষ্ট্র যুবদলের নেতাকর্মীরা আনন্দ উদ্দীপনার সাথে কেক কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে উদযাপন করেছে । যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ. চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু সাইদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের আহবাব হোসেন চৌধুরী খোকন, আমানত হোসেন আমান, মো: আবুল কাশেম, শামীম মাহমুদ , কাজী আমিনুল ইসলাম স্বপন,
মো: রেজাউল আজাদ ভূঁইয়া, শেখ হায়দার আলী, বোরহান উদ্দীন, বিএম বাদশা, মো: মাইনউদ্দিন , আরশাদ খান, জাহাঙ্গীর আলম জয়, মো: মহসিন মিয়া । এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহিদ এফ সরদার সাদী, এবাদ চৌধুরী, গোলাম ফারুক শাহীন, এজিএম হোসেন জাহাঙ্গীর , মনির হোসেন, মানিক বাবু , নীরব হক,মফিজুর রহমান প্রমুখ । ঢাকা হতে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ন সম্পাদক আমানত হোসেন আমান ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension