পরিবেশভারত

তীব্র গরমে ভারতের বিভিন্ন স্কুলে এগিয়ে আনা হলো গ্রীষ্মকালীন ছুটি

গ্রীষ্মের প্রথম মাস বৈশাখের শুরু হতে না হতেই ভারতের দক্ষিণাঞ্চলের জেলাগুলোয় তীব্র গরম পড়তে শুরু করেছে। গরমের তীব্রতায় বেলা ১১ টার পর থেকে বের হতে পারছেন না স্থানীয়রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ আরও বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, বিকেল ৪টার আগে জনসাধারণের পথে বের না হওয়াই ভালো।

এমতাবস্থায় দক্ষিণের জেলাগুলোতে তাপপ্রবাহের ঘোষণা দেওয়া হয়েছে। পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলোর অবস্থা আরও ভয়াবহ। তাপমাত্রা বৈশাখের শুরুতেই ৪২ ডিগ্রিতে পৌঁছেছে। ফলে তীব্র দাবদাহে জ্বলছে ভারত।

তীব্র তাপপ্রবাহের কারণে দেশটির দক্ষিণাঞ্চলের স্কুলে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে। আগামী ২২ এপ্রিল থেকে এই ছুটি ঘোষণা করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। সাধারণত মে মাস থেকে স্কুলগুলোতে গরমের ছুটি শুরু হলেও গরমের তীব্রতা বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের ছুটি এগিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকারি স্কুলগুলো ২২ এপ্রিল থেকে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। তিনি অনুরোধ জানান, বেসরকারি স্কুলগুলোও যাতে ২২ তারিখ থেকে ছুটি ঘোষণা করে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) নবান্নে মুখ্যসচিব বিপি গোপালিকের নেতৃত্বে যে বৈঠক ডাকা হয়েছিল, সেখানে স্কুলের গরমের ছুটি নিয়ে আলোচনা হয়। রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন সূত্রে এমনটি জানা যায়। তারপরই মুখ্যমন্ত্রী বুধবার সিদ্ধান্ত নেন গরমের ছুটির বিষয়ে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।

এদিকে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে। চলবে তাপপ্রবাহ। পাশাপাশি দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ- সব জেলাতেই চলবে তাপপ্রবাহ।

আবহাওয়া অফিস আরও জানায়, শুক্রবার থেকে রোববার (২১ এপ্রিল) পর্যন্ত দাবদাহে জ্বলবে কলকাতাসহ বাংলা। শহরজুড়ে শুষ্ক গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় ভোগান্তি আরও বাড়বে। সন্ধ্যার পরও নামবে না তাপমাত্রা। রোববার সরকারি ছুটি। পরদিন সোমবার (২২ এপ্রিল)। রোববার থেকেই বন্ধ হচ্ছে রাজ্যের স্কুলগুলো। বেসরকারি স্কুলগুলো অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension