
বিবাদমান দুই জানালার কপাটে
শেষমেষ এক সখ্যতা ধরা দেয়।
যেন তুমি-আমি এক ছাদের নিচে
দূর নিকটের লুকোচুরি খেলায়…
কত স্বপ্ন ভেঙ্গে যায়
কত গানের আড়ালে আবডালে,
তবু মাঝ দরিয়ায় মাঝির মতো
তুলে নিলে আমায়!
চাই শুধু মেঘ বৌ, খোপা খসা—
আঁধারের মণি—
অনেক রঙের মেলা, প্রদীপ জ্বেলেছি
গোধূলির আলো গায়ে মেখে
তোমার প্রেমের স্পর্শে জেগে
আছি এ-ই আমি…
দামামা যতই বাজুক,আলোর রোশনাই,
থাকি যেন বাঁধা নাগ পাশে।



