আন্তর্জাতিকপ্রধান খবর

তুষারঝড়ে বির্পযস্ত ইউরোপ, নিহত ৫৫

রূপসী বাংলা ডেস্ক:শীত শেষের তুষারঝড়ে বির্পযস্ত ইউরোপের বেশিরভাগ দেশ। বৃহস্পতিবার রাত পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।

সংস্থাটি জানায়, নিহতদের বেশিরভাগই গৃহহীন, দরিদ্র ও অভিবাসনপ্রার্থী। প্রবল ঝড়ো হাওয়া আর ভারী তুষারপাতের কারণে এসব মৃত্যু ঘটেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ পোল্যান্ডে ২১ জনের প্রাণহানির তথ্য দিয়েছে প্রশাসন। তবে দক্ষিণ থেকে তুষারঝড় ‘এমা’ বা ‘বিস্ট ফ্রম দ্যা ইস্ট’ উত্তরের দিকে এগোলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাতের কবলে পড়তে পারে আয়ারল্যান্ড।

বুধবার থেকে ডাবলিন, আমস্টারডাম এবং জেনেভার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কাল শনিবার থেকে স্বাভাবিক হতে পারে বিমান চলাচল।

খারাপ আবহাওয়ার কারণে ফ্রান্সের শহর মঁপেলিয়ের মহাসড়কে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে দুই হাজারের বেশি গাড়ি। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী সপ্তাহ পর্যন্ত বজায় থাকবে তুষারঝড়ের এই প্রভাব

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension